রাণীশংকৈলে নিখোঁজের এক দিন পর পকুর থেকে প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার
নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
রাণীশংকৈলে নিখোঁজের এক দিন পর পকুর থেকে প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের গোগর ঝাড়বাড়ি গ্রামে পুকুর থেকে এক মানসিক ভারসাম্যহীন শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। মৃত দুর্জয় কর্মকার (৯) গোগর ঝাড়বাড়ি গ্রামের চুনু কর্মকারের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, দুর্জয় কর্মকার একজন মানসিক প্রতিবন্ধী। গতকাল মঙ্গলবার বিকেলে বাসা থেকে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেলে। রাত ১০ টায় রাণীশংকৈল থানায় সাধারণ ডাইরি করেন দুর্জয় কর্মকারের পরিবার। বুধবার (২০ এপ্রিল) দুপুর দেরটায় কাতিয়া নামক পুকুরে স্থানীয়রা দুর্জয়ের লাশ দেখতে পেলে বাড়িতে খবর দেয় পরে স্থানীয় মেম্বারের সহায়তায় রাণীশংকৈল থানা পুলিশের অনুমতি নিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন তার পরিবার। মৃত দুর্জয় কর্মকারের মা ১৭৩ নং তরলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরগঞ্জ শিক্ষিকা তাপসী রাণী শাহ সংবাদকর্মীদের অভিযোগ করে বলেন আমি গতকাল পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিই কিন্তু তারা রাণীশংকৈল ফায়ারসার্ভিসে যোগাযোগ করতে বলেন। পরে মোটরসাইকেল যোগে ফায়ারসার্ভিস ষ্টেশনে আসলে বিষয়টি নিশ্চিত না করলে তারা আসতে পারবে না বলে অপারগতা প্রকাশ করেন। এ ব্যাপারে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান, মৃত দুর্জয় কর্মকারের পরিবার ফায়ার সার্ভিস স্টেশনে এসেছিল। কিন্তু তারা বলতে পারিনি সে পুকুরে পড়েছে কি না তাই আমরা এর সত্যাতা না পাওয়ায় আমাদের টিম সেখানে যায়নি।
এবিষয়ে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থল পরিদর্শন করেছি শিশুটি মানুষিক প্রতিবন্দী পরিবারের কোন অভিযোগ না থাকায় তাকে সতকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.