রাণীশংকৈলে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
রাণীশংকৈলে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর শুভ উদ্বোধন উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। অতিথি বৃন্দ ফিতা কেটে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, সাবেক সংসদ অধ্যাপক ইয়াসিন আলী, কৃষিবিধ সঞ্জয় দেবনাথ, উপজেলা সহকারী কমিশন ভূমি ইন্দ্রজিৎ শাহা, পৌর আলীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী সহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় ১৭টি স্টল অংশগ্রহণ করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.