
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী শিবা রাণী (১৫) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে পৌরশহরের কুয়েতি মসজিদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা টি ঘটে।
নিহত শিবা রাণী উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোবিলাল রায়ের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে কোচিং শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিল শিবা রাণী। পথিমধ্যে কুয়েতি মসজিদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক্টর তার সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্টরচালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও চালককে হেফাজতে নেয় এবং নিহতের মরদেহ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ঘাতক ট্রাক্টর ও চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.