
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হঠাৎ রাতের ঝড়ে ঘরের দেয়াল চাপা পড়ে রেজুয়ান (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ভুট্টা, গম, সরিষা ও বোরো ধানের চারাসহ কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজুয়ান স্থানীয় অটোরিকশাচালক তাহেরুল ইসলামের ছেলে এবং নেকমরদ আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল রেজুয়ান। ঘরের লিনটনের ওপরের দেয়ালের সঙ্গে তার দিয়ে টিনের চালা বাঁধা ছিল। রাতে হঠাৎ ঝড় শুরু হলে টিনের চালা উড়ে যায় এবং দেয়ালটি ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা রেজুয়ানের ওপর দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
[caption id="attachment_37474" align="aligncenter" width="300"]
Collected[/caption]
এদিকে ঝড়ের তাণ্ডবে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই খুটিয়াটুলি, নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ, নেকমরদ ও ধর্মগড়, কাশিপুর ইউনিয়নের কাউন্সিল ও মহারাজা, জগদলসহ বিভিন্ন এলাকায় ভুট্টা, গম, সরিষা ও বোরো ধানের চারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনেক ভুট্টাক্ষেত মাটিতে লুটিয়ে পড়েছে বলে সরেজমিনে দেখা গেছে।
খুটিয়াটুলি গ্রামের কৃষক মোস্তফা, বেল্লাল, সাদেক, রহমান মাস্টার ও মোজাম্মেলসহ কয়েকজন জানান, তাদের কয়েক একর জমির ভুট্টা ঝড়ে মাটিতে নুয়ে পড়েছে। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা।
নেকমরদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ঝড়ে দেয়াল চাপা পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।
উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। প্রাথমিকভাবে ঝড়ে প্রায় ১ হাজার ৮১ হেক্টর জমির গম এবং প্রায় ৬৫০ হেক্টর জমির ভুট্টা মাটিতে নুয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.