প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৪:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৩, ৫:৩২ পি.এম
রাণীশংকৈলে জাতীয় সমাজ সেবা দিবস পালন

রাণীশংকৈলে জাতীয় সমাজ সেবা দিবস পালন
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রাণীশংকৈলে জাতীয় সমাজ সেবা দিবস পালন। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে সমাজ সেবা দিবস ২০২৩। এদিন দিবসটি উপলক্ষে ২ জানুয়ারি (সোমবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলি বের হয়।
রেলি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, তথ্য অধিদপ্তরের তথ্য সেবা কর্মকর্তা হালেমা, ইএস ডিও সংস্থার প্রতিনিধি খায়রুল ইসলাম, উপকারভোগী তোফাজ্জল হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সভায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা পুরস্কার পেলেন। তার মধ্যে শুদ্ধাচার পুরস্কার পেলেন-হেলাল উদ্দিন এবং বিশেষ অবদানে স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক পেলেন ইউনিয়ন সমাজকর্মী জিহান জিমি, ইউনিয়ন শ্রেষ্ঠকর্মী হিসাবে বিশেষ অবদানে স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক পেলেন মানিক লিটন ও রিয়াজুল ইসলাম, আরিফুজ্জামান, হোসেন আলী, প্রদীপ কুমার, নবাব আলী, সাজু ও সুলতান আলী।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.