রাণীশংকৈলে জাতীয় ফায়ার সপ্তাহ পালিত!
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
রাণীশংকৈলে জাতীয় ফায়ার সপ্তাহ পালিত! "দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নানা আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর উড্ডয়ন ও কেক কেটে "ফায়ার সপ্তাহ" এর শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, উপজেলা ফায়ার স্টেশন অফিসার নাছিম ইকবাল, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার, অটোমিল ব্যবসায়ী শাহজামাল, থানার তদন্ত অফিসার মহসিন আলী, সাবেক সভাপতি মোবারক আলী প্রমুখ।
অনুষ্ঠনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ ফায়ার স্টেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.