রাণীশংকৈলে ঋণ না দেওয়ায় নারী কর্মি মারপিটের অভিযোগ!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রাণীশংকৈলে ঋণ না দেওয়ায় নারী কর্মি মারপিটের অভিযোগ! ঋণ না দেওয়ায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সন্ধারই (ঘোঘডারা) গ্রামে বে-সরকারি সংস্থা ইএসডিও’র এক নারী কর্মি কে মারপিট করার খবর পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (২১ ডিসেম্বর) উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামে দিপা আকতার নামে এক এনজিও কর্মী ঋন গ্রহীতাদের মাঝে কিস্তির টাকা আদায় করতে যায়। এসময় সন্ধারই (ঘোঘডারা) গ্রামের নিমাই ও তার বাড়ির লোকজন এনজিও কর্মি দিপাকে বেধরক মারপিট করে মাথার চুল ছিড়ে ফেলে স্থানীয় লোকজন এবং সংস্থার অন্যান্য কর্মিরা ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
এ প্রসঙ্গে নিমাই চন্দ্র বলেন, আমার পরিশোধ হওয়া ঋনের পর পুনরায় ঋন দিতে
চাইলে তা দিতে টালবাহানা করে এজন্য তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। কথাকাটির এক পর্যায়ে টানা হেচরার ঘটনা ঘটে। ইএসডিও'র জোনাল ম্যানেজার ওমর ফারুক, বলেন আমরা আমাদের কর্মীকে উদ্ধার করে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করেছি চিকিৎসার জন্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইএসডিও প্রেমদ্বীপ প্রকল্পের ম্যানেজার খায়রুল আলম বলেন, আমাদের এক কর্মির সাথে মারপিটের ঘটনা ঘটেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বারি আপোষ মিমাংসার করার চেষ্ঠা করছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.