রাণীশংকৈলে ইএসডিও'র ফ্রী ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
রাণীশংকৈলে ইএসডিও'র ফ্রী ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইএসডিও সমৃদ্ধি কর্মসূচির আওতায় ফ্রী ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৫নং বাচোর ইউনিয়নে পিকেএসএফের অর্থায়নে ইএসডিও'র সহযোগিতায় এই ক্যাম্পটি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে ৫ নং বাচোর ইউপি সদস্য উমের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী।
এ সময় তিনি বলেন, সমৃদ্ধি কর্মসূচির আওতায় আমার এলাকার মানুষ যে সেবা টা পাচ্ছে ইএসডিও নির্বাহী পরিচালক ও পরিচালক (প্রশাসন) সহ পরিবারের সকল সদস্যদের প্রতি চির কৃতজ্ঞা প্রকাশ করছি। সমৃদ্ধি কর্মসূচি বাচোর ইউনিয়নে দ্ররিদ মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ইএসডিও । উক্ত ক্যাম্পে ২ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ১৪৬ জন রোগীকে চিকিৎসা ও ৮১ জনের ডায়াবেটিস পরীক্ষা সহ ফ্রি চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, ডাঃ সুব্রত কুমার সেন, প্রভাষক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর, ডাঃ মস্তাসিম লতিফুর ইসলাম, কনসালটেন্ট, দিনাজপুর ডায়াবেটিস এন্ড স্বাস্থ্য সেবা হাসপাতাল। গোলাম মোস্তফা এরিয়া ম্যানেজার পীরগঞ্জ, তাপস কুমার দাস, পিসি সমৃদ্ধি প্রকল্প বাচোর , রজনী কান্ত রায়নস্বাস্হ্য কর্মকর্তা) আফরোজা বেগম, নওশীন ইয়াসমিন সহ ইউনিয়নের সকল স্বাস্থ্য সেবিকা গন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.