
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষকদের মাঝে আধুনিক উৎপাদন কৌশল ছড়িয়ে দিতে ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার নেকমরদ বাজারের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বিশিষ্ট বীজ ব্যবসায়ী রুস্তম আলী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোফা খায়রুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার, BRAC Seed and Agro Enterprise।
এ সময় আরও বক্তব্য দেন কৃষিবিদ খোন্দকার মাহাবুবুজ্জামান তামজিদ ও কৃষিবিদ রাকিবুল ইসলাম, যারা টেরিটোরি সেলস অফিসার হিসেবে কর্মরত।
কর্মশালায় কৃষকদের আধুনিক উৎপাদন কলাকৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে আলুসহ ধান, ভুট্টা, মিষ্টি কুমড়া ও করলা চাষে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করার কৌশল তুলে ধরা হয়।
প্রধান আলোচক কৃষিবিদ মোফা খায়রুল ইসলাম বলেন, অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে কৃষকরা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বায়ো-পেস্টিসাইড ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে কম খরচে ও পরিবেশবান্ধব উপায়ে কীভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়, সে বিষয়েও পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে ব্র্যাকের হাইব্রিড ধান-১০ জাতের ১ কেজি করে বীজ বিতরণ করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.