
“মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।
প্রতিযোগিতায় উপজেলার ১০টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে কামতা উচ্চ বিদ্যালয় প্রথম, রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং রাতোয়াল বিশ্বকবি রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের বিদ্যালয় সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল, উপজেলা বিএনপির সভাপতি এচাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.