রাণীনগরে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার!
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার! নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৬ লিটার দেশীয় চোলাই মদসহ নুরুজ্জামান সরদার (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) উপজেলার বগারবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নুরুজ্জামান সরদার উপজেলার কামতা সরদারপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, উপজেলার বগারবাড়ি বাজার এলাকায় ব্রিজের উপর একজন মাদক ব্যবসায়ী মদ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে নুরুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এদিন নুরুজ্জামানের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.