রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন
নওগাঁর রাণীনগরে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান ও গ্রীস্মকালীন পেঁয়াজসহ বিভিন্ন ফসল উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ চত্বরে এ উদ্বোধন অনুষ্ঠানে আয়োজন করেন।
অনুষ্ঠানে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারি কর্মকর্তাসহ কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, উপজেলার ৮টি ইউনিয়নের ২১শ কৃষককে আমন ধানের প্রণোদনা হিসেবে ৫ কেজি করে বীজ, ১০কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হচ্ছে। এছাড়া পেঁয়াজ প্রণোদনার অংশ হিসেবে ১৬০ জন কৃষককে ১ কেজি করে বীজ, ২০ কেজি করে ডিএপি ও পটাশ সার এবং ৮০ জন কৃষককে শাকসবজির প্রণোদনা হিসেবে ৫ ধরণের সবজি বীজ ও ৫ কেজি করে ডিএপি ও পটাশ সার প্রদান করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.