
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগর থানার ওসি'র অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে প্রার্থীদের নিকট অর্থ দাবি করছে একটি চক্র।
শনিবার (৩০ অক্টোবর) সকাল থেকে এই ঘটনা ঘটছে। চক্রটিকে দ্রুত খুঁজে বের করতে কাজ করছে থানাপুলিশ।
ওসি শাহিন আকন্দ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কিছু দুস্কৃতিকারী তার অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে শনিবার সকাল থেকে বিভিন্ন প্রার্থীদের নিকট অর্থ দাবি করছে। এমন ঘটনা প্রার্থীরা থানায় এসে জানালে তিনি বিষয়টি জানতে পারেন। এব্যাপারে প্রার্থীদের সর্তক থাকতে মোবাইল ফোনে এবং প্রত্যেককে সর্তক থাকতে "OC Raninagor" ফেসবুক পেজ থেকে সতর্কতামূলক একটি স্ট্যাটাস দেয়া হয়েছে। তিনি আরো জানান, ঘটনা জানার সাথে সাথে উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। দ্রুত চক্রটিকে সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে চক্রটি থেকে সর্তক থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.