
নওগাঁর রাণীনগরে এক মঞ্চে সাতটি পৃথক কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ১৫ জনের মাঝে অনুদানের চেক, ২২ জনের মাঝে জিআর কর্মসূচির নগদ অর্থের চেক বিতরণ করা হয়। এছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিস ও অধীনস্থ দপ্তরসমূহে চিকিৎসা সামগ্রী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আইপিএস, উপজেলা শিল্পকলা একাডেমিতে প্রয়োজনীয় যন্ত্রাংশ, এতিমখানা ও শিশু সদনে অনুদানের চেক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফার্স্ট এইড বক্স ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
একই অনুষ্ঠানে দুই দিনব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষণ কর্মশালারও উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখারুল আলম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.