রাণীনগরে আশ্রমে অগ্নিকাণ্ড: চারদিনেও জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ
নওগাঁর রাণীনগর উপজেলার হরিপুর গ্রামে একটি পাঠদানের আশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে আশ্রমের ঘরে থাকা বৈদ্যুতিক ফ্যান, বইপত্র, ট্রিন ও কাঠের তৈরি আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনাটি ঘটে গত শনিবার রাতে, তবে চারদিন পেরিয়ে গেলেও এখনো ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, হরিপুর গ্রামের গোঁসাই ঠাকুরের আশ্রমে নিয়মিত গীতা পাঠদান, প্রাইভেট পড়ানো ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে পাঠদান শেষে অনন্ত কুমার নামের একজন শিক্ষক আশ্রমে তালা দিয়ে বাড়ি ফিরে যান। রাত আটটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা আশ্রমের ঘরে আগুন লাগিয়ে দেয়।
এতে আশ্রমের ঘরে থাকা ফ্যান, বইপত্র, ট্রিন ও কাঠের আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
অভিযোগকারী অনন্ত কুমার বলেন, “আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে এসে গ্রামের লোকজন মিলে আগুন নিভাই। ততক্ষণে সবকিছু পুড়ে যায়। থানায় লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু চারদিনেও কোনো অভিযুক্তকে শনাক্ত করা যায়নি।”
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.