
রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির মহানগর শাখার সহকারী সেক্রেটারি এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদের নেতৃত্বে দশ হাজার মোটরসাইকেলের বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান তিনি। কর্মীরাও জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় মোহনপুর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি শুরু হয়। পরে পবা–মোহনপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাশিয়াডাঙ্গা কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় কর্মসূচি। র্যালিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে ছিল দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড। ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে দুই পাশের মানুষের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান অধ্যাপক আজাদ।
র্যালি শেষে বক্তব্যে তিনি বলেন, ‘এ আসনে জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বিগত সময়ের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে পবা–মোহনপুরকে দেশের একটি মডেল আসন হিসেবে গড়ে তোলা হবে।’
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন—জামায়াতের রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু, মোহনপুর উপজেলা জামায়াতের আমির জিএম আব্দুল আওয়ালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.