
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার প্রথম নারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাসুমা মুস্তারী। দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে নারী উদ্যোক্তা সংগঠন হাউস অব বিউটি ব্লুম।
সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে ওসি মাসুমা মুস্তারীর হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক ডা. অরিন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অ্যাডমিন কারিশমা, সাদিয়া, মুসকান ও জাকিয়া।
সাক্ষাৎকালে নারী উদ্যোক্তা সংগঠনের লক্ষ্য, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জেনে ওসি মাসুমা মুস্তারী সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে নারী উদ্যোক্তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রাজশাহী বোয়ালিয়া মডেল থানার প্রথম নারী ওসি হিসেবে মাসুমা মুস্তারীর দায়িত্ব গ্রহণ নারী নেতৃত্বের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা এবং নারীবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.