রাজশাহী নগরীর চোরাই ট্রাক মোহনপুর থেকে উদ্ধার
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহী নগরীর চোরাই ট্রাক মোহনপুর থেকে উদ্ধার! রাজশাহী মহানগরী থেকে চুরি হওয়া একটি ট্রাক ২৪ ঘন্টার মধ্যে মোহনপুর উপজেলার খয়রা মোড় হতে উদ্ধার করেছে আরএমপি'র শাহমখদুম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার মো: আব্দুল কুদ্দুসের ছেলে মো: আবুল কালামের একটি ট্রাক গত ৮ জুন রাত আড়াই টায় নগরীর শাহমখদুম থানার নওদাপাড়ার লালচাঁন মিস্ত্রির গ্যারেজ হতে চুরি হয়। ট্রাক মালিক আবুল কালাম শাহমখদুম থানায় মামলা দায়ের করেন। মামলার পর উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় শাহমখদুম থানা পুলিশের একটি টিম চোরাই ট্রাক উদ্ধারসহ চোরকে গ্রেফতারে অভিযান শুরু করেন।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসানের তত্ত্বাবধানে এসআই মো: আব্দুল মতিন ও তার টিম আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সিসিটিভি ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তি পর্যালোচনা করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৯ জুন বিকেল পৌনে ৫ টায় অভিযান চালিয়ে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার খয়রা মোড় থেকে চোরাই ট্রাকটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানান, ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.