
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাসেন আলী। তিনি ‘খ’ প্যানেল থেকে হরিণ প্রতীক নিয়ে ১ হাজার ৪১ ভোট পেয়ে জয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ক’ প্যানেলের খন্দকার মিজানুর রহমান ক্রিকেট ব্যাট প্রতীকে ১ হাজার ২৬ ভোট পান। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেম্বার ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।
নির্বাচনে ‘খ’ প্যানেলে বিএনপিপন্থী ব্যবসায়ীরা অংশ নেন। অন্যদিকে ‘ক’ প্যানেলে বিএনপিপন্থী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতপন্থী ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। মোট ২১টি পদের মধ্যে ‘ক’ প্যানেল ১১টি এবং ‘খ’ প্যানেল ১০টি পদে জয় লাভ করে।
ঘোষিত ফল অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি পদে ‘ক’ প্যানেলের শামসুর রহমান শান্তন ঘুড়ি প্রতীকে ১ হাজার ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে ‘খ’ প্যানেলের জিয়াউদ্দিন আহমেদ চশমা প্রতীকে ১ হাজার ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
পরিচালনা পর্ষদের ১৮টি পরিচালক পদের মধ্যে ‘ক’ প্যানেল পেয়েছে ১০টি এবং ‘খ’ প্যানেল পেয়েছে ৮টি পদ।
‘ক’ প্যানেল থেকে নির্বাচিতরা হলেন— রেজাউল করিম, শাহ মো. মাইনুল হোসেন শান্ত চৌধুরী, হাসিবুল আলম, ইমাম মেহেদী, আহসান হাবীব, শাকিলুর রহমান, মো. কামরুজ্জামান, রুহুল আমীন, ফরহাদ হোসেন ও মোবাশ্বের আলী।
অন্যদিকে ‘খ’ প্যানেল থেকে নির্বাচিতরা হলেন— তৌহিদ হাসান, মাইনুল হক, মো. শামসুজ্জামান, তাসনিম হোসেন, গোলাম সাকলাইন, এ জে এম জান্নাতুল ইসলাম, আমিনুল ইসলাম ও মাহমুদ হাসান।
প্রধান নির্বাচন কমিশনার আরিফ হোসেন জানান, নির্বাচনে মোট ২ হাজার ৯০০ ভোটারের মধ্যে ২ হাজার ৪৩৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.