
রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের মৌখিক (ভাইভা) পরীক্ষা দিতে এসে সজিব আলী নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
আটক সজিব আলী রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার মতিহার এলাকার চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
জানা গেছে, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। নির্ধারিত ভাইভা পরীক্ষায় অংশ নিতে কলেজে এলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে থেকে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি বলেন, শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.