রাজশাহীর বাগমারার সাবেক এমপি ইঞ্জি: এনামুল হক ঢাকায় গ্রেপ্তার
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার আদাবর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর রাজশাহীর একটি দল। র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় করা একটি মামলা নিয়ে কাজ করছিলাম। এনামুল হক এ মামলার এজাহারভুক্ত আসামি। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আরও বলেন, তার বিরুদ্ধে আরও মামলা থাকতে পারে। তবে আমরা একটি মামলা নিয়েই কাজ করছিলাম। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী নিয়ে আসার পর তাকে বাগমারা থানায় হস্তান্তর করা হবে।
এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক নবম, দশম ও একাদশ সংসদের সদস্য ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি করে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ঋণের নামে তিনি ব্যাংক থেকেও বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.