রাজশাহীর বাগমারায় ২৫ বোতল ফেনসিডিলসহ আটক এক!
আপেল মাহমুদ রাঙ্গা, বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারায় ২৫ বোতল ফেনসিডিলসহ ৪০ বছর বয়সী বেলাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার সময় বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নে ইন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করে বাগমারা হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আটোককৃত মাদক ব্যবসায়ী বেলাল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে।
পুলিশ জানায়, বাগমারা হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদে জানতে পারে উপজেলার আউচপাড়া ইউনিয়নে ইন্দ্রপুর গ্রামের বেলাল হোসেন ফেনসিডিল বিক্রির জন্য তার বাড়ির পাশের পাকা রাস্তার ওপর দাড়িয়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ বেলাল হোসেনকে আটক করা হয়।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটোককৃত মাদক ব্যবসায়ী বেলাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার (১৩ জুন) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওসি আরও জানান, বেলাল হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বাগমারা থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.