রাজশাহীর বাগমারায় মাদকসহ চিহ্নিত ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীর বাগমারায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মোঃ জালাল উদ্দীন (৩৬) নামাএর এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার কাগজিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে গাঁজা ও পোটেন্সি অ্যালকোহলসহ তাকে গ্রেফতার করে বাগমারার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ জালাল উদ্দীন কাগজিপাড়া গ্রামের মৃত সেফাতুল্লার ছেলে।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা উপজেলার কাগজিপাড়া গ্রামে মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় ওই গ্রামের মৃত সেফাতুল্লার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ জালাল উদ্দীনকে ১০০ গ্রাম গাঁজা ও ২০০ বোতল পোটেন্সি অ্যালকোহল সহ গ্রেফতার করা হয়।
মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করেন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আকরাম আলী ও সাব-ইন্সপেক্টর উৎপল কুমারের আভিযানিক দল। পুলিশ আরো জানায়, জালালা উদ্দীন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন থেকে সে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে বাগমারা থানায় একাধিক মামলা রয়েছে।
এবিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম আলী জানান, গ্রেফতারকৃত মোঃ জালাল উদ্দীনের বিরুদ্ধে বাগমারা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে রোববার (১৭ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ অফিসার।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.