রাজশাহীর পবায় প্রায় আড়াই কেজি গাঁজাসহ দম্পত্তী গ্রেপ্তার
রাজশাহীর পবা উপজেলায় মাটির নীচে লুকানো অবস্থায় ২ কেজি ৪০০গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারী এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর একটি দল। সোমবার (২৫ নভেম্বর) র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রোববার গভীর রাতে মহানগরীর পবা উপজেলার বড়গাছি গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাটির নীচে লুকানো অবস্থায় ২কেজি ৪০০গ্রাম গাঁজ উদ্ধার করা হয়। র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত মাদক দম্পত্তী তারা দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন যাবত পারিবারিকভাবে মাদক কারবারের সাথে জড়িত এবং তারা পবা উপজেলার বড়গাছি এলাকার পেশাদার মাদক কারবারী। পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে এবং থানা পুলিশ সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.