রাজশাহীর চারঘাটে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধার
রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় উপজেলার মুক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামে এ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, তিনটি ওয়ান শুটারগান, একটি বিদেশী পিস্তলের ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও হাতবোমা তৈরীর কাজে ব্যবহৃত প্রায় তিন কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। শুক্রবার (১৪ ফেব্রয়ারি) র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র লোকচক্ষুর আড়ালে পরিত্যক্ত অবস্থায় নদীর ধারে ফসলী জমিতে বস্তার ভেতর ফেলে রেখে গিয়েছিল। এ তথ্যের প্রেক্ষিতে র্যাব-৫ ও সেনাবাহিনীর একটি যৌথ দল এ অভিযান চালায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকদ্রব্য বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কতিপয় সন্ত্রাসী গ্রুপ সংগ্রহ করে রেখেছিল। বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের কারণেই তারা এ সকল আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সন্ত্রাসীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.