রাজশাহীতে ৬৪ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে প্রায় ৬৪ লাখ টাকার হেরোইনসহ আন্তঃজেলা মাদকচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। রোববার (২৬ অক্টোবর) সকালে র্যাব-৫, সিপিএসসি রাজশাহীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে বোয়ালিয়া থানার শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোদাগাড়ী থানার দিয়ারমানিকচক মধ্যপাড়া গ্রামের শামসুল আলীল ছেলে আসারুল ওরফে রনি (২১), এবং সিরাজগঞ্জ সদর উপজেলার রেলকলোনী এলাকার মৃত লিয়াকত আলীর স্ত্রী জাহানারা বেগম (৫০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- আসামিরা হেরোইনসহ শিরোইল এলাকায় অবস্থান করছে। পরে গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযানে নামে। এ সময় আসারুলের কাছে থাকা একটি নষ্ট প্রিন্টারের বক্স তল্লাশি করে প্রিন্টারের টোনারের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদকচক্রের সঙ্গে যুক্ত থেকে রাজশাহী, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ করছিলেন।
র্যাব জানায়, জাহানারা বেগম নিয়মিত রাজশাহী এসে অজ্ঞাত উৎস থেকে হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাঠাতেন। অপরদিকে আসারুল, সীমান্তবর্তী গোদাগাড়ীর দুর্গম চরাঞ্চল থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন ব্যবসায়ীর কাছে সরবরাহ করত।
উদ্ধার করা হেরোইনের বাজারমূল্য প্রায় ৬৪ লাখ টাকা। অভিযানস্থল থেকে একটি প্রিন্টার ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.