রাজশাহীতে ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্র
ব্যবসায়ী গ্রেফতার
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে ২টি ওয়ান শুটারগানসহ মোঃ রাকিবুল ইসলাম অরফে শান্ত (২৮) নামের এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতার মোঃ রাকিবুল ইসলাম অরফে শান্ত রাজশাহী নগরীর উপকন্ঠ বেলপুকুর থানার ছোটধাদাস গ্রামের মোঃ বাদশার ছেলে।
মঙ্গলবার (১৭ মে) দুপুর দেড়টায় র্যাব-৫ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, রাজশাহীর বাঘা থানাধীন গোকুলপুর গ্রামে একটি আম বাগানের ভেতর ১জন সন্দেহভাজন ব্যক্তি অবৈধ মালামালসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগানসহ মোঃ রাকিবুল ইসলাম অরফে শান্তকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে তার বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র্যাব।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.