রাজশাহীতে ১৩ মামলার আসামি মিলন গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২১৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে ১৩ মামলার আসামি মিলন গ্রেপ্তার
সংঘবদ্ধ ডাকাতি ও ছিনতাই চক্রের মূলহোতা দাবি র্যাবের; শাহমখদুম থানা এলাকায় অভিযান
রাজশাহীতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতি ও ছিনতাই চক্রের এক মূলহোতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিলন। তিনি রাজশাহী মহানগরের শাহমখদুম থানা এলাকার বাসিন্দা।
র্যাব জানিয়েছে, মিলনের বিরুদ্ধে সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশের ওপর হামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল সোমবার বিকেল ৫টার দিকে মহানগরের শাহমখদুম থানার এরাবিয়ান মডেল বালিকা মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাবের দাবি, দীর্ঘদিন ধরে মিলন সংঘবদ্ধ একটি ডাকাতি ও ছিনতাই চক্রের সঙ্গে যুক্ত থেকে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মিলন সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে যুক্ত থেকে ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাজশাহীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।




















