রাজশাহীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৮ মে) ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর রাজশাহী ক্যাম্পের একটি দল। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সুজন (৪৫)। তিনি জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট দরগাপাড়া এলাকার বাসিন্দা।
র্যাবের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়, ২০০৪ সালে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন সুজন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় দোষী সাব্যস্ত হলে আদালত তাকে বিভিন্ন ধারায় মোট ১২ বছরের কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তার এলাকায় ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সুজনকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.