রাজশাহীতে হ-ত্যা মামলার আসামি গ্রেপ্তার
রাজশাহীতে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৩ আগস্ট) র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম মিজানুর রহমান ওরফে মিজান (৫০)। রাজশাহীর দামকুড়া থানার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তিনি।
র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল শনিবার দিবাগত রাতে নগরের মতিহার থানার ধরমপুর এলাকার এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।আলিমগঞ্জ গ্রামের আমিরুল মোমিন (৪০) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিজানুর রহমান। তিনি আমিরুলের নিকটাত্মীয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ জুলাই আমিরুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন মিজানুর রহমান। গ্রেপ্তার করে তাকে দামকুড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.