রাজশাহীতে সাহিত্য ভাবনায় জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ অনুষ্ঠিত
রাজশাহীতে ‘সাহিত্য ভাবনায় জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। পরিচয় সংস্কৃতি সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী কলেজ শাখা যৌথভাবে এ আলোচনা সভা ও কবিতা পাঠের আসরের আয়োজন করে। ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আলী রায়হানের বাবা মোসলেম উদ্দীন এ আয়োজনের উদ্বোধন করেন।
এ সময় আরেক শহীদ সাকিব আনজুমের বাবা মাইনুল হকও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বেে স্বাগত বক্তব্য রাখেন ড. আবু নোমান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ যহুর আলী।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলী, বিশিষ্ট কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, অধ্যাপক ড. শিখা সরকার ও কবি সায়ীদ আবু বকর। সভায় বক্তারা দেশের সাংস্কৃতিক আধিপত্যবাদ, রাজনৈতিক আধিপত্যবাদ মোকাবিলায় লেখালেখির গুরুত্ব তুলে ধরেন।
এ সময় তারা বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য জুলাই বিপ্লবের চেতনায় আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। পরে অংশগ্রহণকারীরা দ্রোহের কবিতা পাঠ করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.