
সাংবাদিকদের কণ্ঠরোধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ১১টায় রাজশাহী মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে রাজশাহী প্রেসক্লাব।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও ভাষা সৈনিক পুত্র সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন।
এতে বক্তব্য দেন লিয়াকত হোসেন, বরজাহান আলী, শাহরিয়ার অন্তু, সুজাউদ্দিন ছোটন, ওয়ালিউল রহমান বাবু, সালাউদ্দিন মিন্টু, মাসুদ রানা সরকার এবং মোস্তাফিজুর রকিসহ বিভিন্ন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা।
বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করতে হবে এবং মিথ্যা মামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ঈদুল আজহার পর বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
তারা আরও বলেন, দেশে সাংবাদিক নির্যাতন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সম্পাদক পরিষদের তথ্যমতে, শতাধিক সাংবাদিক হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় আসামি হয়েছেন এবং হাজারো সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন।
বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের হয়রানির উদ্দেশ্যে মামলা দেওয়া হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি।
মানববন্ধনে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে কঠোর শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.