
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী সাব্বির হোসেন (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত সোমবার শহর থেকে বাড়ি ফেরার পথে উপজেলার পালশা নতুনহাট এলাকায় একটি সিএনজি ও মাহেন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সাব্বির। তিনি দুর্গাপুর উপজেলার নওপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিহতের বড় ভাই সাজেদুল করিম জানান, দুর্ঘটনার পর মাহেন্দ্র ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। বর্তমানে গাড়িটি থানার হেফাজতে রয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রামেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক করা গাড়িটি থানায় রাখা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.