রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাগাতিপাড়ার রীনা সহ নিহত দুই!
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাগাতিপাড়ার রীনা সহ নিহত দুই! রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও চার্জার ভ্যানের সংঘর্ষে বাগাতিপাড়া জামনগরের রীনা খাতুন (৪৬) ও রাজশাহীর পবা উপজেলার হায়াত আলী (৫০) নামে দুইজন নিহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) সকাল ৯টার দিকে রাজশাহী নগরীর কাটাখালীর মুসলেমের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া (সাজিপাড়া) গ্রামের মৃত চেরু শাহর তালাকপ্রাপ্তা মেয়ে রীনা খাতুন এবং রাজশাহীর পবা উপজেলার পারিলা গ্রামের মৃত আসমত আলীর ছেলে হায়াত আলী।
স্থানীয়রা জানায়, বুধবার সকাল পৌনে ৯টার দিকে কাটাখালীর মুসলেমের মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও চার্জার ভ্যানের সংঘর্ষ হলে পাকা সড়কের উপর ছিটকে পড়ে তারা। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনে খবর দেয়া হলে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ফায়ার স্টেশনের লিডার মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কাটাখালীর মুসলেমের মোড়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে রিমা খাতুন ও হায়াত আলী কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। পরে পরিবারের লোকজন খবর পেয়ে হাসপাতাল থেকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি তাদের নিজ নিজ পরিবার নিয়ে যায়।
[caption id="attachment_11686" align="aligncenter" width="300"]
সড়ক দুর্ঘটনায় নিহত রীনার মরদেহে পৌঁছার আগে[/caption]
জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী রীনা খাতুনের লাশ বাবার বাড়ি হাপানিয়ায় পৌঁছানোর খবর নিশ্চিত করে বলেন, রীনার লাশ বাড়িতে আসার পর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আজ (বুধবার) সন্ধ্যার পর জানাজার নামাজ শেষে হাপানিয়া সামাজিক গোরস্থানে মরহুমার দাফন সম্পূর্ণ হয়েছে বলেও জানান তিনি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.