রাজশাহীতে ভাই ও বোনকে হ/ত্যা/র দায়ে তরিকুলের মৃত্যুদণ্ড
রাজশাহীতে নিজের ভাই ও বোনকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ৫২ বছর বয়সী তরিকুল ইসলামের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর অতিরিক্ত মহানগর জজ আদালত-১ এর বিচারক আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন। তরিকুল ইসলাম নগরীর কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামীম আহমেদ মামলার বরাত দইয়ে জানান, ২০১৫ সালের ৬ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তরিকুল ইসলাম তার ভাই সাদেকুল ইসলাম ও বোন আক্তারা জাহান কল্পনাকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করে। এছাড়া এসময় সে আরও চারজনকে কুপিয়ে আহত করেছিল। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় নিহত সাদেকুল ইসলামের ছেলে ইউসুফ আলী সিজার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ৫ বছর চাঞ্চল্যকর এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আসামি তরিকুল ইসলাম কে হাজির রেখে আদালত এই রায় ঘোষণা করেন।
এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামির আইনজীবী মাহমুদুর রহমান রুমন বলেন, আসামি খুন করেছে এটা ঠিক। কিন্তু তিনি মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীন আসামিকে যেভাবে বিবেচনা করা দরকার ছিল, তা করা হয়নি। অন্য আসামির মতোই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আসামি তরিকুল ইসলামের পক্ষে কোনো আইনজীবী না থাকাই রাষ্ট্র তার পক্ষে আইনজীবী মাহমুদুর রহমান রুমন কে নিযুক্ত করেছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.