রাজশাহীতে বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষে আহত ৬!
রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষে আহত ৬! রাজশাহীর পবা উপজেলায় বিয়ের বাড়িতে খাবার খেতে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রায় ৬ জন আহত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বিকেল ৩ টার সময় পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের কিসমত কুখন্ডি গ্রামে মো. কিরণ আলীর মেয়ের বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , বিয়ে অনুষ্ঠানে খাবার খেতে বসাকে ঘিরে স্থানীয়দের সঙ্গে ছেলে পক্ষের আত্মীয়দের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাটাখালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে উভয় পক্ষের সঙ্গে কথা বলে ঝামেলা মিটিয়ে বিয়ের কার্যক্রম করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.