রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহসহ গ্রেপ্তার ১
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ রনি হোসেন (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চককাপাশিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
এদিন রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ রনিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলাও করা হয়েছে। পুলিশ বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আসামি রনির বাড়ি নগরীর চন্দ্রিমা থানার বাচ্চুর মোড় এলাকায়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.