
বাংলাদেশ নারী ক্রিকেট দল ও শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ট্রফি উন্মোচন করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই ট্রফি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্রফি উন্মোচন শেষে উভয় দলের অধিনায়কই আসন্ন সিরিজ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা জানান, দর্শকদের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ক্রিকেট উপহার দিতে প্রস্তুত তাদের দল।
আগামীকাল সোমবার মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। ইতোমধ্যে দুই দলই নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে। স্বাগতিক বাংলাদেশ নারী দল আত্মবিশ্বাসে উজ্জীবিত রয়েছে। অন্যদিকে শক্তিশালী স্কোয়াড নিয়ে ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা নারী দলও।
তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ ঘিরে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা—দুই দলের লড়াইয়ে দেখা মিলবে দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও রোমাঞ্চকর ক্রিকেট।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.