রাজশাহীতে বাংলাদেশ-পাকিস্তান টি২০ ক্রিকেট শুরু আগামীকাল!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বাংলাদেশ-পাকিস্তান টি২০ ক্রিকেট শুরু আগামীকাল! আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ আন্তঃদেশীয় টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট। রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে। বুধবার (১০ মে) বেলা ১১ টার সময় বিভাগীয় স্টেডিয়ামের সভা কক্ষে প্রেস ব্রিফিং করেন পাকিস্তান ও বাংলাদেশের অধিনায়ক ও কোচ।
তারা হলেন, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক রাকিবুল হাসান ও কোচ সট: স্টুয়ার্ট ল, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সাদ বেগ এবং কোচ ইজাজ আহমেদ।
শুরুতে প্রেস ব্রিফিংয়ে আসেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক, কোচ ও টিম ম্যানেজার। তারা বলেন, বাংলাদেশের ক্রিকেট দল এখন অনেক শক্তিশালী। তারা ভালো খেলছে। তাদের পরাজিত করতে হলে ভালোভাবেই খেলে পরাজিত করতে হবে।
এরপর প্রেস ব্রিফিংয়ে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও কোচ। তারা বলেন, পাকিস্তান দলে বেশিরভাগ বাঁহাতি ব্যাটসম্যান। এইজন্য আমাদের দলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যেসব দুর্বলতা ছিলো তা সংশোধনের চেষ্টা করা হয়েছে। তারপরও পাকিস্তান যেহেতু খুবই শক্তিশালী একটা দল, সেহেতু আমাদের খেলেই জিততে হবে। আগামী ১১, ১৩ ও ১৫ মে তিনটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৭ মে এখানেই দ্বিপাক্ষিক এ সিরিজের এক মাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.