রাজশাহীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু। রাজশাহীর বাগমারায় বজ্রপাতে আফজাল হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত আফজাল হোসেন উপজেলার আউচপাড়া ইউনিয়নের বইকুরী গ্রামের আফসার হোসেনের ছেলে।
শনিবার বিকেল ৪ টার দিকে বাড়ির পাশে বিলের পটলের জমিতে কাজ করছিলেন। এসময় হঠাৎ করে আকাশে মেঘ জমে গর্জ্জন শুরু হয়। বিকট শব্দে বজ্রপাতের পর জমিতেই লুটিয়ে পড়ে আফজাল হোসেন এবং তার পিতা আফসার হোসেন। এ সময় আফজাল হোসেনের মৃত্যু হয়। আহত হয় তার পিতা আফসার হোসেন। পরে আফজাল হোসেনের লাশ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী ও এক সন্তান রয়েছে।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বজ্রপাতে মৃত্যু হওয়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান বলেন, বজ্রপাতে নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে। সেই সাথে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.