রাজশাহীতে ফ্রিজের গুদামে আগুন, ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকা!
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে ফ্রিজের গুদামে আগুন, ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকা! রাজশাহী মহানগরীতে বেকারি কারখানার আগুনে পাশের গুদামে প্রায় দেড় কোটি টাকার ফ্রিজ পুড়ে গেছে।
মঙ্গলবার (২২ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।
গুদামটি ব্যবহার করত দেশীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। গুদামের পাশেই ছিল সুরমা বেকারির কারখানা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর আসে। তখনই দমকল কর্মীরা বেরিয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট অংশ নেয়। প্রায় সোয়া ২ ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নেভাতে আরও প্রায় ঘণ্টাখানেক সময় লাগে।
তিনি আরও বলেন, পাশের বেকারির কারখানার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের ফ্রিজের গুদামে ছড়িয়ে পড়ে।
ওয়ালটনের পক্ষ থেকে জানা যায়, আগুনে তাদের গুদামে থাকা প্রায় দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা। এছাড়া ৮০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.