রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক মামলার আসামির কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সোববার (১১ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সাবিনা ইয়াসমিন। রোববার দিনাগত রাত থেকে শুরু করে সোমবার ভোররাত পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৮ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-৭ জনকে আটক করে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামির কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.