রাজশাহীতে নারী ও মাদকসহ ডাক্তার পুত্র সাকিব গ্রেফতার!
এম এম মামুন, নিজস্ব প্রতিনিধি:
রাজশাহীতে নারী ও মাদকসহ ডাক্তার পুত্র সাকিব গ্রেফতার! রাজশাহী নগরীতে নিজ বাসায় কলগার্ল নিয়ে অনৈতিক কাজ করার সসয় মাদকসহ নাজমুস সাকিব (২৮) নামে ডাক্তার পুত্রকে তার গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নগরীর বড় বনগ্রাম এলাকা থেকে চিকিৎসকের ছেলেকে নারী ও মাদকসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুস সাকিব নগরীর বড় বনগ্রাম রায়পাড়া এলাকার মোঃ ইউসুফ আলী এবং রাজশাহীর গাইনী বিশেষজ্ঞ ও মাদার ল্যান্ড হাসপাতালের ডা. ফাতেমার সিদ্দিকার ছেলে।
স্থানীয়রা জানায়, সাকিব তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এই বাসায় থাকতেন। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক ঝামেলা চলে আসছিলো। এনিয়ে দ্বিতীয় স্ত্রী বাবার বাসায় চলে গেলে মাঝে মাঝে বিভিন্ন মেয়ে নিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হতো সাকিব। এর আগে সাকিবের এসব কর্মকান্ডের জন্য তাকে তালাক দিয়ে চলে যায় তার প্রথম স্ত্রী।
এদিকে, সাকিবের সাথে গ্রেফতারকৃত ওই নারীর দাবি ২০১৮ সাল থেকে তাদের প্রেমের সম্পর্ক চলে আসছিল। কয়েক দিনের মধ্যে তাদের বিয়ে হওয়ার কথা ছিলো। তিনি আরো বলেন, সাকিবের বাড়ির লোকজন তাদের পূর্বপরিকল্পিতভাবে ফাঁসিয়েছে৷
পুলিশ জানায়, নিজ বাসার তিন তলার একটি রুমে একটি নারীর সাথে নাজমুস সাকিব অনৈতিক কার্যকলাপে লিপ্ত বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। পরে বড় বনগ্রাম এলাকায় ডা. ফাতেমা সিদ্দিকার বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে নাজমুস সাকিবকে নারীসহ গ্রেফতার করা হয়।
এসময় সাকিবের রুম থেকে ২০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।
শাহ মখদুম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এর সত্যতা স্বিকার করে জানান, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ডাক্তার পুত্র সাকিব কে নারীসহ গ্রেফতার করা হয়েছে। এসময় তার রুম থেকে গাঁজাও উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে। আর গ্রেফতারকৃত সাবিককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.