
রাজশাহীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (১১ মার্চ) নগর ভবনে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এর পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন রাসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
এই বছর রাসিকের পক্ষ থেকে মোট ১৫৭ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে: বিশ্ববিদ্যালয় পর্যায়ে: ৫৮ জন, প্রতি শিক্ষার্থী ১০,০০০ টাকা, কলেজ পর্যায়ে: ৪৪ জন, প্রতি শিক্ষার্থী ৭,০০০ টাকা, মাধ্যমিক পর্যায়ে: ২৪ জন, প্রতি শিক্ষার্থী ৫,০০০ টাকা, প্রাথমিক পর্যায়ে: ৩১ জন, প্রতি শিক্ষার্থী ২,০০০ টাকা।
শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ এবং প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ।
রাসিক প্রশাসক ড. বজলুর রশীদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করা রাজশাহীর শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ। আশা করি তারা তাদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে দেশ ও সমাজের জন্য উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলবে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.