রাজশাহীতে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার। রাজশাহী মহানগরীতে সুরাইয়া খাতুন (১৯) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার একটি ছাত্রী নিবাস থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থী সুরাইয়া খাতুন নওগাঁ জেলার নিয়মতপুর সদর এলাকার মোঃ সহিদুল ইসলামের মেয়ে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মহানগরীর হোসনীগঞ্জ বেতপট্ট এলাকার তটিনী লজ ছাত্রীনিবাস থেকে পড়াশোনা করতো।
নিহতের রুমমেট নিতু জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার সকালে হেতেমখাঁ এলাকায় অবস্থিত নিউরণ প্লাস কোচিং সেন্টারে ক্লাস করতে যায় সুরাইয়া। সেখান থেকে দুপুর দেড়টার দিকে মেসে ফিরে রুমের দরজা লাগিয়ে দেয়। দীর্ঘ সময় ধরে ঘরের দরজা বন্ধ থাকায় তাকে ডাকতে দারজায় ধাক্কা দিলেও কোন শাড়া শব্দ পাওয়া যায় না। এই সময় দরজার একটি ছিদ্র দিয়ে উকি দিয়ে দেখা যায় ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাচিয়ে ঝুলছে শিক্ষার্থী সুরাইয়া।
পরে রুমমেটের চিৎকারে ছাত্রীনিবাসের অনান্য সদস্যরা ছুটে আসেন এবং বোয়ালিয়া থানা পুলিশে খবর দেন।
খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সঙ্গিয় ফোর্স ঘটনা স্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসের সদস্যদের ডেকে ঘরের দারজা ভেঙ্গে ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.