রাজশাহীতে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ
রাজশাহী কলেজের কর্মচারীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী কলেজ শাখা। শুক্রবার (২৮ মার্চ) কলেজ গ্রন্থাগারের সামনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এই উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সামিম উদ্দিন। তিনি বলেন, “ইসলামী ছাত্রশিবির মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বছরজুড়ে বিভিন্ন উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করে থাকে। অক্লান্ত পরিশ্রম করে কলেজের কর্মচারীরা শিক্ষার্থীদের সেবা প্রদান করেন। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই আমাদের উদ্দেশ্য।”
রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, “কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী ও দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা শ্রমিকরা খুবই কম বেতন পান। ঈদ সবার জন্য আনন্দের উপলক্ষ, আর আমরা চাই এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। তাই প্রতিবছরের মতো এবারও আমরা তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি।
অনুষ্ঠানের সভাপতি ও রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম বলেন, “ক্যাম্পাসের নৈশপ্রহরী ও নিম্নবেতনের কর্মচারীদের জন্য আমরা ঈদ উপহার দিয়েছি। এর আগেও শীতবস্ত্র, রমজানের উপহার সামগ্রী ও কুরবানির মাংস বিতরণ করেছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আসাদুজ্জামান জুয়েলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.