রাজশাহীতে এমপি শাহরিয়ারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম আশরাফুল ইসলাম বাবুলের জানাযায় রাজশাহী-৬ (বাঘা- চারঘাট) আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ঝাড়ু মিছিল হয়েছে। শনিবার (২৯জুন) বিকেলে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড়ে পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুনের আয়োজন এই মিছিল অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় শাহরিয়ার আলমের বিরুদ্ধে এ মিছিল করা হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গত ২২ জুন গুরুতর আহত হন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন তিনি মারা যান। ২৭ জুন বাবুলের জানাজায় শাহরিয়ার অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের পেছনের মদদদাতা হিসেবে খায়রুজ্জামান লিটন ও আসাদুজ্জামান আসাদ রয়েছেন। এর প্রতিবাদে ফুঁসে উঠেছেন রাজশাহীর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা শাহরিয়ারের শাস্তির দাবিতে নানা কর্মসূচি পালন করছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.