রাজশাহীতে এনজিওকর্মীকে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে এনজিওকর্মীকে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার। রাজশাহীতে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ এবং তার টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আসামির নাম মোঃ বাবুল (৩৫)।
রাজশাহীর চারঘাট উপজেলার চাঁদপুর কাকগামারী গ্রামে তার বাড়ি। র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল শুক্রবার দিবাগত রাত ১১টায় রাজশাহী নগরীর ভদ্রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে এনজিওথর এক নারী কর্মী রাজশাহীর চারঘাট থানা এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ওই নারী সদস্যদের বাড়ি থেকে কিস্তির ৪৬ হাজার ৮৫০ টাকা নিয়ে ফিরছিলেন। তখন বাবুলসহ আরও দুজন তাঁকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
সেখানে ওই নারীকে তিনজন ধর্ষণ করেন। এরপর ওই নারীর কাছে থাকা টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার নিয়ে তাকে অচেতন অবস্থায় ফেলে ওই তিনজন পালিয়ে যান। এ নিয়ে পরবর্তীতে ওই নারী চারঘাট থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিলেন বাবুল।
র্যাব কর্মকর্তা ফরহাদ হোসেন আরও জানান, গ্রেপ্তারের পর বাবুল র্যাবের কাছে তার অপরাধ স্বীকার করেছেন। রাতেই তাকে চারঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.