রাঙ্গামাটি জেলা বিএনপি'র সভাপতি শাহ আলম মারা গেছেন
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলা বিএনপি'র সভাপতি শাহ আলম মারা গেছেন। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ে পরাজিত হয়ে রাঙ্গামাটি জেলা বিএনপি'র সভাপতি শাহ আলম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন তিনি মাথায় টিউমার এবং পরবর্তীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়ে বলেন, তার মরদেহ রাঙ্গামাটি নিয়ে আসা হবে এবং পরিবারের সাথে আলোচনার পর ঠিক কয়টা বাজে, কোথায়, কখন জানাজা হবে সেটা জানিয়ে দেয়া হবে।
এদিকে, রাঙ্গামাটি বিএনপি নেতা শাহ আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী, দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
রাঙ্গামাটি সরকারি কলেজের সাবেক ছাত্র শাহ আলম ছাত্রজীবন থেকেই ছাত্রদল হয়ে বিএনপির রাজনীতিতে জড়িত হন। পেশায় ঠিকাদার এই নেতা রাঙ্গামাটি পৌর বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাধারন সম্পাদক হয়ে সর্বশেষ দুই দফায় জেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন। নেতাকর্মীদের কাছে বিপুল জনপ্রিয় এই নেতার মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে পুরো বিএনপি পরিবার।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.