রাঙ্গামাটিতে ৩ বন্ধু হ্রদে গোসল করতে নেমে ২জনের মৃত্যু, অপরজন আশঙ্কাজনক
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ১৭ বছরের অর্ণব চৌধুরী ও ১৬ বছর বয়সী এডিসন সাহা নামের দুইজন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় ১৬ বছরের শিবম দাশ গুপ্ত নামে অপর এক স্কুল শিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আসামবস্তী এলাকায় কাপ্তাই হ্রদে এই ঘটনাটি ঘটে।
নিহত অর্ণব চৌধুরী রাঙামাটি শহরের তবলছড়িস্থ ৪নং ওয়ার্ডের মাষ্টার কলোনীর মৃত বাবুল চৌধুরীর ছেলে ও এডিসন সাহা সদরের আর্ট কাউন্সিল কলোনীর অমিত সাহার ছেলে এবং গুরুত্বর আহত শিবম দাশ গুপ্ত ৩নং ওয়ার্ডের জেল রোড এলাকার নয়ন দাশের গুপ্তের ছেলে। তারা তিনজনই রাঙ্গামাটির বিভিন্ন স্কুলের ১০ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সাড়ে ১২টার দিকে অর্ণব, এডিসন ও শিবম তিন বন্ধু রাঙ্গামাটির আসামবস্তী প্রবেশ মুখে সাম্পান ঘাট এলাকায় কাপ্তাই হ্রদে গোসল করতে নামে। এ সময় সাঁতার কাটতে গেলে হ্রদের পানিতে তারা তলিয়ে যায়। স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে পানিতে নেমে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের মধ্যে অর্ণব চৌধুরী ও এডিসন সাহাকে মৃত বলে ঘোষণা করেন। আর শিবম দাশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপালে স্থানান্তর করেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শওকত আকবর খান। এ সময় নিহতের আত্মীয়-স্বজন স্থানীয় লোকজনের কান্নায় হাসপাতালের পরিবেশ ভাজি হয়ে ওঠে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.